নিউজ ডেস্ক ।।   প্রেক্ষিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ২১ এপ্রিল ২০১৯ তারিখ বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।

যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল মজিদ, ডিন’স কমিটির আহ্বায়ক ড. মোঃ ওমর ফারুক, ইউজিসি’র পরিচালক মোঃ কামাল হোসেন, যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোঃ জিয়াউল আমিন ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব।

ইউজিসি’র অতিরিক্ত পরিচালক মাকছুদুর রহমান, উপ সচিব মোঃ শাহিন সিরাজ, উপ পরিচালক আব্দুল জলিলসহ যবিপ্রবির সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে