নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামন। সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য মুজিব নগর সরকার প্রতিষ্ঠার গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।এর আগে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এর জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ইনস্টিটিউট, বিভিন্ন দপ্তর ও একাডেমিক বিভাগসমূহের শিক্ষক-শিক্ষাথী, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে মাননীয় উপাচার্যকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় সংবাদ সম্মেলনে আগত জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে