ইসলামী বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে “এসো যুক্তির চোখে বিশ্ব দেখি” এ্ই শ্লোগানকে সামনে রেখে বির্তক, শুদ্ধ উচ্চারন ও উপস্থাপনা শীর্ষক দিনব্যপিী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ডিবেটিং সোসাইটির ইমরান শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, বির্তকে অংশগ্রহন করে নিজেকে উপস্থাপনা করা একটি শৈল্পিকতা এবং শ্রেষ্ট একটি শিল্প। বির্তক কেবল মাত্র জানার পরিধিকেই বাড়ায় না পাশাপাশি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসাবে গড়ে তোলে। তিনি বলেন, ডিবেটিং সোসাইটিকে আমি নতুনভাবে সাজিয়ে আরো বেগবান ও গতিশীল করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আরো বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ ও বুদ্ধিমান। বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, আজকের এই কর্মশালাকে তোমরা যদি কাজে লাগায় তবে যুক্তিবাদি মানুষ ও আলোকিত মানুষ হওয়া যাবে। তিনি বলেন, তথ্য সমৃদ্ধ সঠিক যুক্তি দিয়ে তোমরা তোমাদের মেধাকে শাণিত করবে এবং সমাজে বুকে বিবেকবান ও প্রগতিবাদী মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নিউজ এন্ড কার্টাস এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মিঠুন মোস্তাফিজ, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক শাহাদৎ হোসেন নিশান ও সদস্য-সচিব মুনমুন সুলতানা অন্তরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























