বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল পার্বত্য চট্টগ্রামে ৪ দশমিক ৭ মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প অনুভূত হয়েছে মিয়ানমারের বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী রাজ্য চিনের রাজধানী শহর হাখার অদূরে।সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে হাখার ২৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে