ইবি প্রতিনিধিঃ সরকারী কলেজ সমূহে লোকপ্রশানস বিভাগ চালু, ৪১ তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে অর্ন্তভূক্তকরণ, কলেজ পর্যায়ে লোকপ্রশাসন বিষয় চালু এবং বিশেষ চাকুরীর ক্ষেত্র তৈরী করা এই চারটি দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বুধবার ম্যতুঞ্জয়ী মুজিব চত্বরে মানবনব্ধন কর্মসূচী পালন করেছে।

বিভাগের সভাপতি ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. লুতফর রহমানের পরিচালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক মো: গিয়াস উদ্দীন, অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক মো: আসাদুজ্জামান, অধ্যাপক মো: সেলিম, সহযোগী অধ্যাপক মুনসী মোর্ত্তজা আলী।
সভাপতির বক্তব্যে ড. জুলফিকার বলেন লোকপ্রশাসনের প্রতিটি কাজই উন্নয়নমুখী। আমরা আমাদের প্রশাসনিক জ্ঞানকে কলেজ পর্যায়ে ছড়িয়ে দিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী চলবে।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রত্না, প্রিতম, তেীফিক, ফরিদ, পাপ্পু সহ আরো অনেকে। কর্মসূচীতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চার দফা আদায়ের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বাংলাদেশ লোক প্রশাসন অধ্যয়ন কেন্দ্র কতৃক বিউপির উপ-উপাচার্য ড. আবুল কাশেম মজুমদারকে আহবায়ক এবং বেরোবির উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে যুগ্ম-আহবায়ক করে ২৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে