ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ সোমবার বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নাসিম বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. নেসার উদ্দীন আহমেদ এবং আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রেবা মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ড. নাসিম বানু বলেন রাষ্ট্রবিজ্ঞান মানে রাজনীতি বিজ্ঞান। রাজনীতি মানে হরতাল, মিছিল মিটিং নয় এখন এটি একটি বিজ্ঞান। পৃথিবীর অস্তিত্ব এবং বাংলাদেশের মানচিত্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে রাজনীতি বিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক এবং সফল রাষ্ট্রনায়কের অনেক বেশি প্রয়োজন। যেটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পদ্ধতিগত জ্ঞানের মাধ্যমে সম্ভব।

সভাপতির বক্তব্যে ড. রাকিবা ইয়াসমীন বলেন বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন ও গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক বিজ্ঞানের অধ্যয়নরত বিষয়গুলোর মধ্য রাষ্ট্রবিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। পরিশেষে তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।বিভাগের শিক্ষার্থী শ্রাবন্তি ও সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দীন এবং অধ্যাপক ড. লুৎফর রহমান। স্বাগত বক্তা ছিলেন বিভাগের প্রভাষক ফিরোজ আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেন, অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক মোঃ সেলিম, অর্থনীতি বিভাগের সভাপতি ড. দেবাশীষ শর্মা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শিরিনা বিথি, ওবায়দুল হক সহ নবীন ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে