ইবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দলকে অস্ত্রপ্রদর্শন পূর্বক হত্যার হুমকি দেওয়া হয়েছে। জাবিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ হ্যান্ডবল বিভাগের সেমিফাইনাল খেলার পূর্ব মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল খেলোয়াড়দের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে। এসময় তারা ইবি দলের অধিনায়ক আশিক খান এবং বিকেএসপির খেলোয়ার ইমনের মাধায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করে।
রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় খেলার মাঠে নির্ধারিত সূচী অনুযায়ী সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে দুপুর ৩ টায় অনুশীলনের সময় জাবির ২০-২৫ জন শিক্ষার্থীর একটি সশস্ত্র দলের নেতৃত্বে ঘটনা ঘটে। ভুক্তভোগী খেলোয়াড় সূত্রে জানা যায়,এ ঘটনাটি তারা কোচ শাহ আলম কচিকে জানালে তিনি ঘটনাস্থলে এসে সংশ্লিষ্টদের অবহিত করেন ফলে খেলা স্থগিত হয়ে যায়।জাবিয়ানরা শুধু অস্ত্র প্রদর্শন করেই খান্ত হননি পরে ইবির খেলোয়াড়রা জাবি থেকে বের হয়ে যাওয়ার সময় ঐ শিক্ষার্থীরা আবার ধাওয়া করে।তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।এবিষয়ে ইবির ক্রীড়া বিভাগের প্রধান ড. মো: সোহেল বলেন,ঘটনা শুনে আমি উর্ধতন মহলকে অবহিত করেছি। আজকের খেলা স্থগিত করে ভেন্যু পরিবর্তনের বিষয়ে কথা চলছে।
ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন,আমাদের খেলোয়াররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হয়েছে,যেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে প্রতিকার চাওয়া হবে বলে জানান তিনি।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























