জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী কমিউনিটির সদস্যদের  গত ৩০ মার্চ ২০১৯ তারিখে মহান স্বাধীনতা দিবসের স্মরণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান| সভাপতিত্ব করেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিদ্যুৎ বরণ সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন স্বাধীনতা বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ৩০ লক্ষ প্রাণের ও ৬ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। মুক্তিযুদ্ধ শেষ হলেও আজও আমরা মুক্তির সংগ্রামের মধ্যে রয়েছি। জাতির জনকের কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি  সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জাতির জনকের জন্মশতবার্ষিকীর এই সময়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে শতভাগ সৎ ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে কাজ করে যাওয়ার আহবান করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

নোবিপ্রবি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে