ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ননেছা মুজিব হল শাখা ছাত্রলীগ কর্তৃক কুষ্টিয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশাহ্কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার বিকেলে উক্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথিলা ফারজানার নেতৃত্বে অত্র হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে সাংসদের যাত্রা বিরতিকালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তারপর তিনি মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা পড়ালেখা করবে ভালো করে এটাই তোমাদের প্রধান দায়িত্ব। অন্তরে মুজিব আদর্শ ধারণ করে প্রগতিশীলতার চরম শিখরে তোমরা পৌঁছে যাও। জীবনে কোনো কিছু বাঁধা মনে হলে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনুসরণ করবে দেখবে কোনো বাঁধাই আর কষ্ট মনে হবে না।

হলের সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা বলেন, আমার হলের মেয়েরা আজ আপনার মত একজন মহান নেতার সান্নিধ্যে আসতে পেরে ধন্য। আপনার সঠিক দিক নির্দেশনা আমাদেরকে ভবিষ্যতে নেতৃত্ব দিতে এবং দেশকে সঠিক ও সুন্দরভাবে গড়তে ও পরিচালনা করতে পথ দেখাবে।

ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে