ক্রীড়া চর্চা মানব দেহের মস্তিষ্ক সক্রিয় রাখে, শুধু তাই নয় এর চর্চার মধ্যদিয়ে শরীর ও মনের কর্মস্পৃহা বৃদ্ধি পায় বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

তিনি আজ সোমবার (১ এপ্রিল ২০১৯ তারিখে) সকাল ১১টায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ক্রীড়া সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। বিভাগের প্রধান মোঃ আতিউর রহমান এর সভাপতিত্বে ও স লনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব আবু হেনা মুস্তাফা কামাল , বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, প্রভাষক বিদ্যুৎ কুমার ঘোষ এবং মহুয়া শবনমসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এবারের ক্রীড়া সপ্তাহে বিভাগের ভিন্ন ভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ফুটবল, ক্রিকেট, দাবা, ক্যারাম এবং লুডু খেলায় অংশ নেবেন।
বেরোবি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























