ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বেচ্ছাসেবামূলক সংগঠন রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা ৩০ মার্চ শনিবার অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর ড. আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপ সিনিয়র রোভার মেট মোস্তফা কামাল, সিনিয়র রোভার মেট আখতার হোসেন আজাদ, ওয়াহেদ আলী, জান্নাতুল ফেরদৌস মিরা, ইমামুল হাসান সোহান সহ বিভিন্ন স্তরের রোভার সদস্যরা। আগামী ২ এপ্রিল, ২০১৯ তারিখ সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য রোভার সদস্যদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে, ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার কাজে বিশেষ সুনাম রয়েছে। এছাড়াও বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন ক্রান্তিকালে রোভার সদস্যরা দক্ষতার সাথে তা মোকাবেলা করে দেশের সেবা প্রদানের মাধমে নিজেকে দক্ষ জনসম্পদে পরিণত করে চলেছে।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে