মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার কাছেই সাইবারজায়ায় অবস্থিত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি (এমএমইউ)’র পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস-এর নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তপু বিশ্বাস। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে কৃতিত্ব দেখান তপু বিশ্বাস।
১৮ মার্চ বিশ্ববিদ্যালয়টির সাইবারজায়া ও মেলাকা ক্যাম্পাসে যুগপৎ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুই ক্যাম্পাসের শিক্ষার্থীদের গড় ভোটের প্রতিনিধি নির্বাচন করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলাদেশি শিক্ষার্থী তপু বিশ্বাস এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কাবিলা কান্তাসামি সি, জে।বাংলাদেশি শিক্ষার্থী তপু বিশ্বাসের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। শিবরামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নাজির আহমেদ ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ২০১১ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ভর্তি হন । স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য ‘মিনিস্ট্রি অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনভেনশন’ গবেষণা বৃত্তি নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান।তিনি সেখানে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস-এর ওপর গবেষণা করছেন। তিনি ছাত্রজীবন থেকেই অনেক জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক এবং টেকনিক্যাল সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অত্যন্ত দক্ষ লিডারশিপ এবং ক্যাম্পাসে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে খুব কম সময়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
এই অর্জনের অনুভূতি জানিয়ে তপু বিশ্বাস জানান- “সর্বপ্রথম আমি অব্যাহত সহায়তার জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি নির্বাচিত হতে পেরে সত্যিই অনেক আনন্দিত। আমার প্রাথমিক পরিকল্পনা এখানে এমন কিছু যোগ করা যেটা এখানকার মান বাড়িয়ে দিবে।। সকলের কাছে দোয়া চাইছি।”

আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে