শিক্ষার্থী‌দের আন্দোলনের কারণে ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের সব কার্যক্রম অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। একই সঙ্গে আজ বিকেল ৫টার ম‌ধ্যে বিশ্ববিদ্যাল‌য়ের সব হলের আবা‌সিক শিক্ষার্থী‌দের হল ত্যা‌গের নি‌র্দেশ দেওয়া হয়েছে।

রা‌তে বিশ্ববিদ্যাল‌য়ের রে‌জিস্ট্রার স্বাক্ষ‌রিত এক নো‌টি‌শে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবসে অন‌াকাঙ্ক্ষিত ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি ঠিক রাখার স্বা‌র্থে বিশ্বাবদ্যাল‌য় বন্ধ ঘোষণা করা হ‌লো। তবে এর পরও আন্দোল‌ন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থী‌দের একাংশ। উপাচার্য ড. ইমামুল হক আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ তুলে, বুধবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন ও ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে