বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে ২৫শে মার্চের কালো রাত্রি স্মরণ করা হয়েছে।

আজ সোমবার  সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে প্রদীপ প্রজ্জলন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনে অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, শহীদ মুখতার ইলাহী হল-এর প্রভোস্ট মোঃ ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামান, সহকারী প্রক্টর মোঃ ছদরুল ইসলাম সরকার, শহীদ মুখতার ইলাহী হল-এর সহক্রাী প্রভোস্ট মোঃ আলী রায়হান সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ।

পরে রাত ৯টায় পুরো ক্যাম্পাসে ১ মিনিট ব্লাক-আউট কর্মসূচি পালন করা হবে।

বেরোবি
নিউজ ডেস্ক।। বিডি টাইম্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে