ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিনি ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।৬৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মোটরসাইকেল প্রতীকে তিনি ৪৯ হাজার ৭ শত ৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মশিউর জোয়ার্দ্দার ৪১ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন।নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর হোসাইন বলেন জনগণের ভালবাসায় সিক্ত আমি। সারাজীবন তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।
সকাক থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। জাহাঙ্গীর হোসেন বর্তমানে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























