সিলেটে বাস থেকে ফেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোরি মোহাম্মদ ওয়াসিমকে হত্যার প্রতিবাদে আজকের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার রাতে এই সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভোরে বাসের সহকারী মাসুক মিয়াকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর গতরাতেই আটক হয় বাসচালক জুয়েল মিয়া। বাস ড্রাইভার ও সহকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ১১টায় মানববন্ধন করার কথা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।
এদিকে, দুপুর দুইটায় নিহত ওয়াসিমের জানাজা অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























