নির্বাচিত নেতাদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর সচল হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু। শনিবার সকালে ডাকসু ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্তে অনুষ্ঠিত সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত সদস্যরা।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ প্রদান করার প্রস্তাব উত্থাপন করা হয়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত সদস্যরাও তাদের দায়িত্ব বুঝে নিয়েছেনসকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ভবনে নব-নির্বাচিত কমিটির সভাটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজাজামান।ডাকসুর ভিপি নুরুল হক নূর ও তার প্যানেল থেকে বিজয়ী সমাজ সেবা সম্পাদকসহ ছাত্র লীগের প্যানেল থেকে বিজয়ী সদস্যরা অংশ নেন সভায়। আর এ সভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলো ডাকসুর নব-নির্বাচিত সদস্যরা।দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেয়ার জন্য প্রস্তাব উত্থাপন করা হয় ডাকসুর এই প্রথম সভায়।একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের সদস্যরাও তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। বিভিন্ন হলে আয়োজিত অনুষ্ঠানে হল কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।
এদিকে, আবারো ডাকসু’র নির্বাচন এবং সভাপতি ও কোষাধক্ষ্য পদে ছাত্র প্রতিনিধি থাকার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একই দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে জাসদ ছাত্রলীগ। ডাকসু নির্বাচন বর্জন ও পুনঃনির্বাচনের দাবিতে মৌন মিছিল করেছে ছাত্রদল।
সুত্রঃ বৈশাখী অনলাইন
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























