নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ডে ‘বিএনসিসি ডে’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার ক্যাম্পাসে (২৩ মার্চ ২০১৯) র‌্যালি বের করা হয়। বিএনসিসি নোবিপ্রবি শাখা এর আয়োজন করে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে দুই প্লাটুন ক্যাডেট (মহিলা ও পুরুষ) নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানকে গার্ড অব অনার প্রদান করে। পরে মাননীয় উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি ও স্কাউট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এসময় নোবিপ্রবি বিএনসিসি’র পিইউও এ. কিউ. এম সালাউদ্দিন পাঠান ও আসমা তালুকদারসহ বিএনসিসি নোবিপ্রবি শাখার ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি
নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে