ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদের অভিষেক অনুষ্ঠান আজ।
এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে, দায়িত্ব গ্রহণ ও আন্দোলন নিয়ে শুক্রবার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এসময় ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন নুরুল হক। বলেন, দায়িত্ব নিলেও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও পুন:নির্বাচনের দাবিতে সোচ্ছার থাকবেন তিনি।
এছাড়া সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেনও দায়িত্ব নেবেন বলে জানান নুরুল হক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























