আজ আন্তর্জাতিক বন দিবস। বিশ্বের অন্য দেশের মত বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। আন্তর্জাতিক বন দিবসে এবারের প্রতিপাদ্য– বন বনানীকে জানি, জানাই, ভালোবেসে বনকে বাঁচাই। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বনভূমির পরিমাণ কমে আসছে। বিপন্ন হচ্ছে জীবজন্তু ও বন্যপ্রাণি।
এর প্রভাবে বিপন্ন হচ্ছে বন। এমন বৈশ্বিক পরিস্থিতিতে বন সংরক্ষণের আহবান জানিয়ে সারাবিশ্বে আজ পালন করা হচ্ছে দিবসটি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














