“ Promoting the importance of human relationships “ স্লোগান কে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে “বিশ্ব সমাজকর্ম দিবস” । দিবস টি উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ মার্চ) বর্ণাঢ্য র্যালি , কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সমাজকর্ম বিভাগ ।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আওয়াল কবির জয়ের নেতৃত্বে সমাজকর্ম বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ হাবিবুল্লাহ , বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ , বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরি আসিফ , সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ।র্যালিতে সমাজকর্ম বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয় ।আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আওয়াল কবির জয় এই দিবস পালনের উদ্দেশ্য নিয়ে বলেন- “মানুষে মানুষে ভাত্রিত্বের বন্ধনের মাধ্যমে একটি সুখী সমাজ ও সুখী বাংলাদেশ গড়তে চাই”।উল্লেখ্য , প্রতিবছর ১৯ মার্চ বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয় ।























