নতুন করে ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র জোটসহ ৫ সংগঠন। বেলা ১২টার দিকে মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা।

অবস্থান ধর্মঘটের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোটের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল তারা। এর আগে, ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসির কাছে উপস্থাপন করেন অনশন করা ৬ শিক্ষার্থী। এদিকে, ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিষেকের বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে