ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যের বাস্কেটবল দল ঢাকায় নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ আগামী ২০ মার্চ বুধবার হতে অনুষ্ঠিত ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতা সেশন-২ এ অংশগ্রহন করতে যাচ্ছে। ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতা সেশন-২ এর বাস্কেটবল প্রতিযোগীতায় এবারে ১২টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যের বাস্কেটবল দলের কোচ হিসাবে থাকছেন শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল। এ উপলক্ষে প্রতিনিধিদল সোমবার দুপুরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করতে যান। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ঢাকায় নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ আগামী ২০ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতা সেশন-২ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন এবং আশা প্রকাশ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দল খেলায় নৈপূন্যেতা দেখিয়ে প্রতিদ্বন্দিতামুলক খেলা করে প্রতিযোগীতায় কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবলের সুনামকে আরো ছড়িয়ে দেবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল, উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান ও বাস্কেটবল দলের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১ মার্চ হতে সপ্তাহব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগীতায় ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সাতটি সরকারী বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে।

ইসলামী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে