ডাকসু নির্বাচনে অনিয়ম, কারচুপির অভিযোগ এনে পুনঃতফসিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ, নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

বিকালে মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে নুরুল হক দাবি করেন, নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয়নি। অভিষেক প্রশ্নে তিনি জানান, সব প্যানেলের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে সম্মিলিত ৫টি প্যানেল সোমবার সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে।

এছাড়া বেলা ১১টা থেকে রাজু ভাস্কর্যের সামনে একত্রিত হয়ে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে