কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি আবাসিক হল, প্রশাসনিক ভবন আলোক সজ্জিত করা হয়েছে। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকাল ১০ টায় র‌্যালিতে নেতৃত্ব দান শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ কুবি শাখা, বিভিন্ন হল, অফিসার্স এসোসিয়েশন, বিভাগসমূহ, কর্মচারী সমিতি ও অন্যান সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে কেক কাটার পর ফার্মেসী বিভাগের সহকারি অধ্যাপক মোঃ এনামুল হক’র সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা এমন একজনের জন্মদিন পালনের জন্য সমবেত হয়েছি যার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ডটি স্বাধীন হতো কি না সন্দেহ থেকে যায়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একদিনে তৈরী হয়নি. তিলে তিলে তৈরী হয়েছে। আমাদের সে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, সোনালী অতীত ইতিহাসকে সোনালী বাস্তবে পরিণত করতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে