ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মু.সামাদের আশ্বাসে টিএসসির রাজু ভাস্কর্যে ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সাত শিক্ষার্থী অনশন ভাঙলো। শুক্রবার রাতে লাচ্ছি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান ডক্টর মু. সামাদ।

অনশন ভাঙাতে এসে সহ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ অনশনকারীদের উদ্দেশে বলেন, ‘তোমা- দের যেসব অভিযোগ আছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। তোমরা কনভিন্সড হও। অনশন ভাঙো।’ এসময় অনশনকারীদের সমর্থনে বসে থাকা শিক্ষার্থীরা নির্বাচনের বিভিন্ন কারচুপির কথা বলেন সহ-উপাচার্যকে। তখন সহ-উপাচার্য আবারও শিক্ষার্থীদের এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এরপর অনশনকারীদের পক্ষ থেকে বলা হয়, ‘উপাচার্য স্যার তো সব জায়গায় সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। তিনি আদৌ এগুলোর সমাধান করবেন কি না?’ তখন সহ-উপাচার্য অনশনকারীদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন।

এসময় সহ-উপাচার্য শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং তাদের অভিযোগের বিষয়ে আগামী সোমবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে অনশনকারী শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসার সময় ঠিক করেন।

তথ্যঃ বৈশাখী অনলাইন
নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে