বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সদ্যভর্তিকৃত (প্রথম বর্ষ স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ মার্চ ২০১৯ তারিখে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই আইডি কার্ড বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ নতুন ব্যাচটির সকল শিক্ষার্থীদের আইডি কার্ড পড়িয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান তাসনীম হুমাইদা। সভাপতিত্ব করেন আইডি কার্ড প্রস্তুত কমিটির আহবায়ক ড. মোঃ রশীদুল ইসলাম। অন্যান্যদের মাঝে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) ড. মোঃ নজরুল ইসলাম, বিভাগটির প্রভাষক মোঃ রহমতুল্লাহসহ ব্যাচটির সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মাঝেও আইডি কার্ড বিতরণ করা হয়।
এরআগে প্রথম বর্ষ স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ সম্পন্ন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























