ডাকসু ও হল সংসদ পুন:নির্বাচনের দাবিতে চতুর্থ দিনের মতো টিএসসি’র রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে ৬ শিক্ষার্থী।

তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ডাকসু’র সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। এদিকে, প্রাধ্যক্ষের পদত্যাগসহ চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছে রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী। ডাকসু ও হল সংসদের নির্বাচিতদের আগামীকাল শনিবার বিকেলে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তথ্যঃ বৈশাখী অনলাইন
নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে