পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনি, মিরপুরে অবস্থিত স্বনামধন্য স্কুল মডেল একডেমীর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(MAEXSA) আয়োজনে ৪০’বছর পূর্তি ও পূনর্মিলনী উদযাপন করতে যাচ্ছে।
মডেল একাডেমি’র ৪০’বছর পূর্তি ও পূনর্মিলনী উদ্যাপন উপলক্ষে আগামী ২২ মার্চ শুক্রবার, স্কুল প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনব্যাপী কর্মসূচি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(MAEXSA)’র আহ্বায়ক রুমেল আহমেদ জানিয়েছেন, দীর্ঘদিনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রাণের দাবি এই পূনর্মিলনী যা সকল ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় সফল অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
স্কুলের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(MAEXSA)’র সদস্য সচিব নাজমুল হাসান রানা বিডি টাইম্স নিউজকে আরও জানিয়েছেন, পুরো অনুষ্ঠানকে আমরা সফল করার জন্য একসাথে কাজ করছি, সকলের প্রচেষ্টায় আমরা ভাল একটা অনুষ্ঠান উপহার দিতে পারব, যা ছাত্র-ছাত্রীদের সৃতিতে অম্লান হয়ে থাকবে। তিনি আরও বলেন, আমরা শোভাযাত্রা করবো, দিনব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আসলামুল হক এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব দেওয়ান আবদুল মান্নান, কাউন্সিলর ১১নং ওয়ার্ড জনাব মোহাম্মদ ইকবাল হোসেন তিতু, কাউন্সিলর ১২নং ওয়ার্ড। সদস্য সচিব সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও উপস্থিত থাকবেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক কমিশনার ১১নং ওয়ার্ড; জনাব তৌহিদুল ইসলাম, সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী।
উক্ত শোভাযাত্রা, দিনব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার সদয় অংশগ্রহণ একান্ত কাম্য, যা এ আয়োজনকে আলোকিত ও সাফল্যমন্ডিত করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। স্কুলের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(MAEXSA)’র ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/groups/1760363080673907/
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























