ইবি প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (ঝিনাইদহ-মাগুরা) সংসদ সদস্য খালেদা খানম ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপাচার্যের কার্যালয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে ঘন্টাব্যাপী স্বাক্ষাৎকার পর্বটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, উপাচার্যের একান্ত সচিব রেজাউল করিম রেজা এবং সাংসদের পরিবারের সদস্যবৃন্দ। এসময় উপাচার্য ড. রাশিদ আসকারী সাংসদ সদস্যের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন এবং বলেন, তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন এর ব্যাপারটি প্রশংসনীয়। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ মেধাবীদের রাজনীতিতে আগ্রহী করে তুলবে।

সাংসদ বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের যে পথ ধরেছে, তা সফল হবে।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে