ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবিতে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
অনিন্দ্য মণ্ডল নামের ওই শিক্ষার্থীকে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দর্শন বিভাগের তৃতীয় বর্ষের পড়া অনিন্দ্য জগন্নাথ হলের শিক্ষার্থী। হল সংসদে বাম জোটের প্যানেলে সদস্য প্রার্থী ছিলেন তিনি।অনশনে থাকা ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ ত্বাহা বলেন, অসুস্থ হয়ে হঠাৎ সে কাঁপতে থাকলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।এর আগে অনিন্দ্য বলেন, ডাকসু ও হল ইউনিয়ন নির্বাচনে কারচুপি করা হয়েছে। নির্বাচনের নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নাটক মঞ্চস্থ করেছেন।এছাড়াও অনশনে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শোয়েব মাহমুদ, জনসংখ্যা বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের মাঈন উদ্দীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাওহীদ তানজিম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের রাফিয়া তামান্না।
তাওহীদ স্বতন্ত্র জোটের প্যানেল থেকে ডাকসুর পরিবহন সম্পাদক পদে এবং শোয়েব ও মাইন হল সংসদের বিভিন্ন পদে প্রার্থী ছিলেন।
তথ্যসুত্রঃ যুগান্তর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























