বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর সমাজবিজ্ঞান বিভাগে সদ্যভর্তিকৃত (প্রথম বর্ষ স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ ২০১৯) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই আইডি কার্ড বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ নতুন ব্যাচটির সকল শিক্ষার্থীদের এই কার্ড পড়িয়ে দেন। আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের প্রধান ও আইডি কার্ড প্রস্তুত কমিটির আহবায়ক ড. মোঃ রশীদুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ-উল-হাসান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন নিয়োগ প্রাপ্ত প্রভাষক মোহাঃ মাহামুদুল হক, মোঃ সারোয়ার আহমাদ এবং বিউটি মন্ডলসহ ব্যাচটির সকল শিক্ষার্থীবৃন্দ।

বেরোবি, গনসংযোগ থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে