ইবি প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০ ঘটিকায় রবীন্দ্র নজরুল কলা ভবনের গ্যালারিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান বাংলাদেশ কে আরো সামনের দিকে এগিয়ে নিতে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক এইস এম নাহিদ, প্রভাষক হাফিজুর রহমান, প্রভাষক মোহাম্মদ ফিরোজ হোসেন, প্রভাষক আতিফা কাফী এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক তৌহিদুল রহমান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকগণ নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রাফি। এসময় তিনি বলেন ১ম ব্যাচ এবং ২য় ব্যাচ মিলে উন্নয়ন অধ্যয়ন বিভাগ পরিবার। জুনিয়র সিনিয়র হাতে হাত রেখে আমরা আমাদের বিভাগ কে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
এদিকে নবীনবরণ উপলক্ষে বিভাগটি নতুন সাজে সেজেছে। আলোচনা শেষে বিভাগের শিক্ষার্থী রেদওয়ানুল হক এবং নাইমা মীমের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























