বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া সব পদে পুননির্বাচন দাবি করছি।

তিনি বলেন, আর যারা কোটা আন্দোলনে ছাত্রীদের যৌন হয়রানিসহ বিশৃঙ্খলায় অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। তিনি বলেন, ভিপি হিসেবে ছাত্র সমাজকে নিয়ে আন্দোলন করব।তবে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন এ ছাত্র নেতা।তিনি বলেন, নির্বাচন নিয়ে নাটক হয়েছে। রাত তিনটার পরে ফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই, ছাত্রদের অধিকার নিয়ে খেলবেন না।এর আগে সবাইকে চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন নুরুল হক নুর। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন যখন ভোটের ফল ঘোষণা করে, তখন হাসপাতালে বেডে শয্যাশায়ী শিক্ষার্থীদের জনপ্রিয় এ মুখ।

এ নির্বাচন নিয়ে নুরের অভিমত- ডাকসু ও হল সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এই নির্বাচন পুরো দেশবাসীকে হতাশ করেছে।

তথ্যসুত্রঃ যুগান্তর থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে