বেরোবি।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির প্রণীত আইনের ধারা ৩৯(২)-এর উপধারা ১৪(১) অনুসারে সিন্ডিকেটের ৬০-তম সভায় তাকে আগামী দুই বছরের জন্য এই নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ সোমবার ১১ মার্চ ২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়। তাঁর এই নিয়োগ আদেশ ১১ মার্চ ২০১৯ তারিখ থেকে কার্যকর থাকবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এবারেই প্রথম এই পদে পূর্নাঙ্গ কাউকে নিয়োগ প্রদান করা হয় এরআগে এই পদটি খালি ছিল ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























