ডাকসু নির্বাচনে ৪টি প্যানেলেরই ভোট প্রত্যাখ্যান করেছে। ভোট প্রত্যাখ্যান পর আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখ্যান ও নতুন তফসিল দাবি করেছে ছাত্রদলও।

ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, তাদের প্যানেলে জিএস প্রার্থীসহ বেশ কয়েজন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি এবং ছাত্রলীগের ভোট কারচুপির প্রতিবাদে তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে তিনি জানান।

আজ সোমবার দুপুর ১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ছাত্রদলের নেতারা। এরআগে ডাকসু’র ভোট গ্রহণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ব্যাপক অনিয়ম এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নীরবতার প্রতিবাদে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ৪টি বিরোধী জোট ও প্যানেলের প্রার্থীরা।

এই চারটি ছোট ছিলো- বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে