বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উইমেন পিস ক্যাফের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১০ মার্চ ২০১৯) সকালে বেরোবি ক্যাম্পাসে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস এ্যান্ড জাস্টিস এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এক আড়ম্বর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উইমেন পিস ক্যাফের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক ও মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন ইউএন ওমেন-এর কান্ট্রি রিপ্রেন্টেটিভ সোকো ইশিকাওয়া এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিয়া হক। অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট-এর বোর্ড অব গভর্নস-এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট জনাব তাবিউর রহমান প্রধান, ইউএন ওমেন এর কর্মকর্তা আসুকা মুরাতা, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস এর গবেষণা সমন্বয়ক মুহাম্মদ বদি- -উজ্জামানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ব্যক্তিবর্গ। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে উইমেন পিস ক্যাফের উদ্বোধন করার পর ‘নারী উদ্যোক্তা প্রশিক্ষণ’ সম্পন্নকারী সকল শিক্ষার্থীবৃন্দ একটি র্যালিতে অংশ নেয়। এরপর দুপুরে একাডেমিক ভবনের ভার্চুয়াল রুমে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য দেন। আলোচনায় স্বাগত বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী। পরে সফলভাবে ‘নারী উদ্যোক্তা প্রশিক্ষণ’ সম্পন্নকারীদের ১ম এবং ২য় স্থান অধিকারী আইডিয়া উদ্ভাবনকারী শিক্ষার্থীদেরকে আইডিয়া বাস্তবায়নের জন্য ইউএন ওমেন এর পক্ষ থেকে সীড মানি প্রদান করা হয়।

এরআগে গত ৫ জুলাই ২০১৮ তারিখে ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ-কর্মশালা সম্পন্ন করে। এবং প্রশিক্ষণ পরবর্তী এসকল বিজয়ী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত প্রতিষ্ঠিত এই ক্যাফের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-পরিচালনা এবং নারী উদ্যোক্তা তৈরীতে একটি সৃষ্টিশীল প্লার্টফর্মের কাজ করবে।
এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এসময় নব নিযুক্ত পরিচালক (অর্থ) ও গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বিভাগটির বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর, মীর তামান্না ছিদ্দিকা এবং কুন্তলা চৌধুরীসহ বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ এতে অংশনেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস এবং পার্কমোড় প্রদক্ষিণ করে। উল্লেখ্য, ৮ই মার্চ শুক্রবার এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারনে আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























