পাবিপ্রবি।। শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রলীগের মূলনীতি” এই স্লোগান কে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ স্বাগত মিছিল করে আজ রবিবার সকাল ১১টায়।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হয় আজ ১০ই মার্চ। শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ ও সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন এর সামনে দিয়ে প্রকৌশল অনুষদ ও বিজ্ঞান অনুষদ ঘুরে এসে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয় সেখানে সভাপতি সাধারন সম্পাদক সহ ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
আকরাম নয়ন
পাবিপ্রবি ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে