ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করবার অংশ হিসাবে শনিবার কেন্দ্রীয় লাইব্রেরীকে সেবার দিক দিয়ে ডিজিটালাইজেশন ও অটোমেশন এর জন্য তিনদিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে উদ্বোধন করা হয়।

তিনদিনব্যাপী উক্ত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী ডিজিটালাইজেশন ও অটোমেশন কমিটির আহবায়ক ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মোঃ আক্কাস আলী পাঠান এর নেতৃত্বে কুয়েটের গ্রন্থাগারের ৫ জন সদস্য উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর (ভারঃ) ড. আনিচুর রহমান, প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়াসহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ডিজিটালাইজেশন ও অটোমেশন কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় লাইব্রেরী ডিজিটালাইজেশন ও অটোমেশন কমিটির সদস্য-সচিব গ্রন্থাগারিক (ভারঃ) মোঃ আতাউর রহমান।

উল্লেখ্য যে, তিনদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে