ডাকসু নির্বাচনের প্রচারে বাধা পাওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। তবে ছাত্রলীগ বলছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই তোলা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। এছাড়া রাতে ৪৩ হাজার ২৫৫ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসু নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি। নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে এবং আবাসিক হলগুলোতে জমজমাট প্রচার চালাচ্ছে ছাত্র সংগঠনগুলো। নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন নেতারা।প্রচারণার সময় ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেন, হলের প্রার্থীদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।

নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ প্রগতিশীল ছাত্রজোটের। তবে ছাত্রলীগ বলছে, এসব অভিযোগের কোন ভিত্তি নেই।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে প্রশাসন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে