বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।। নিষ্ঠার সাথে পাঠ্যক্রম সম্পন্ন করতে হবে, বললেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

তিনি আজ রবিবার প্রথম বর্ষ স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাসে একথা বলেন। ভাইস-চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, নতুন নতুন উদ্ভাবনী জ্ঞানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। দেশ ও জাতির জন্যে নিজেকে গড়ে তুলতে হবে বলেও তিনি সকল নবীন শিক্ষার্থীর প্রতি আহবান জানান।

ছয়টি অনুষদের ২১টি বিভাগের উদ্বোধনী ক্লাস পৃথক পৃথকভাবে বিভাগ গুলোতে আয়োজন করা হয়। সকল বিভাগের উদ্বোধনী ক্লাস মাননীয় ভাইস-চ্যান্সেলর পরিদর্শন করেন। এসময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম, রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালসহ স্ব-স্ব বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ক্লাসে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে ফুল এবং শিক্ষা উপকরণ দিয়ে অভিনন্দন জানানো হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























