রাবি প্রতিনিধি(মেশকাত মিশু)|| রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ৪’দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। সংগঠনটি এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতার শক্তিতে উজ্জীবিত।

বৃহস্পতিবার বিকেল ৫টায় সিনেট ভবনের সামনে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদুর রহমান খান। সম্মেলনে ভারত ও নেপালসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজসহ ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। সম্মেলনটি শেষ হবে আগামী ৩ মার্চ রোববার।

সংগঠনটির সভাপতি ইমরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অজয় কুমার মিত্র, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।

অংশগ্রহণকারীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা,নানামুখী আলোচনা-সমালোচনা শেষে  খসড়া প্রস্তাবনা প্রকাশের মাধ্যমে  আগামী ৩ মার্চ বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সম্মেলনের সমাপনী  অনুষ্ঠিত হবে।

মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে