পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবম ব্যাচ (সেশন ২০১৬-১৭) কতৃক আয়োজিত “সংশপ্তক’১৭” প্রবেশিকা ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা হলো ২৭শে ফেব্রুয়ারি।

ফাইনাল খেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী। সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ সহ কয়েকজন শিক্ষক। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইংরেজি বিভাগ ও বাংলা বিভাগ। টসে জিতে বাংলা বিভাগকে ব্যাটিং এ পাঠায় ইংরেজি বিভাগের অধিনায়ক মাহবুবর রহমান।বাংলা বিভাগ ১৩.৪ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে যায়। নির্ধারিত ১৪ ওভারে ৭৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে ইংরেজি বিভাগ। ১৩.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংরেজি বিভাগ।

বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ৩২ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হয় আশিকুল ইসলাম আকাশ (ইংরেজি বিভাগ)। পুরো টুর্নামেন্টে অলরাউন্ডার পারফরম্যান্সের জন্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আবু সাঈদ (ইংরেজি বিভাগ) ১১৯’রান, ৮’উইকেট।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের মোট ২০টি বিভাগ খেলায় অংশগ্রহণ করে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে