নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) এবং তুরস্কের ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষা সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক(এমওইউ) সই হয়েছে।

ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় আজ বেলা ১২টায়(২৭’শে ফেব্রয়ারি ২০১৯) এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নোবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এবং ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস রেক্টর প্রফেসর ড.আলী ফুয়াত আয়দিন স্বাক্ষর করেন। এসময় অন্যদের মাঝে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেটেরর কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, কনসাল জনাব বিদোশ বর্মণ, নোবিপ্রবি গ্র‍্যাজুয়েট তানজিনা রহমান, বাংলাদেশী শিক্ষার্থী ইকরামুল হাসান ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমওইউ স্বাক্ষর শেষে নোবিপ্রবি মাননীয় উপাচার্য উক্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের টেকনোপার্ক ও রিসার্চ সেন্টারসমূহ পরিদর্শন করেন।

নোবিপ্রবি, জনসংযোগ থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে