ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে সকাল ১১ টায় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগীতার পুরুষ বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৩৯-১৯ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ট্রেজারার ড. মো: সেলিম তোহা। এসময় তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। আমরা যার যার অবস্থান থেকে কাজ করলে এই বিশ্ববিদ্যালয়টি এক সময় কাংখিত লক্ষের দিকে এগিয়ে যাবে। তিনি আরো বলেন ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর জরুরী কাজে ঢাকায় অবস্থান করায়, আজকের বিজয়ের কথা জানতে পেরে সকলকে অভিনন্দন জানিয়েছেন। চমৎকার পরিবেশে খেলোয়াড়সূলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন  করায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি ও শারীরিক শিক্ষা বিভাগসহ টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনিছুর রহমান, ক্রীয়া বিভাগের পরিচালক ড. মো: সোহেল সহ বিভিন্ন টিমের খেলোয়াড়, টিম ম্যানেজার, কোচসহ শতাধিক দর্শক।

প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয়।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে