পাবিপ্রবি।। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের(১০’ম ব্যাচ) ক্লাশ শুরুর ১ম বর্ষ পূর্তি হবে আগামী ৩রা মার্চ(প্রবেশিকা দিবস)। “বৃহৎ স্বপ্নের শুরু এখানেই “স্লোগান কে সামনে রেখে দিন ব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে “অদম্য-১৮” নামকৃত ব্যাচটি ।
স্বাগত বক্তব্য শেষে কালার ফেস্ট (রং খেলা) অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। হবে ফ্ল্যাশ মব ছাড়াও নানারকম উৎসব। মধ্যাহ্নভোজের বিরতির পর বিকাল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে ১০ম ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের ব্যন্ড কাব্য এবং ডিস্টিউন ছাড়াও পারফর্ম করবে ব্যান্ড শিরোনামহীন। এই আয়োজনের মূল স্পন্সর প্রান লেয়ার। সেই সাথে রেডিও পার্টনার হিসেবে থাকছে কালারস ১০১.৬ এফ এম মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশ প্রতিদিন। ড্রেসআপ হিসেবে পার্টনার এজলন এবং কাভারেজ পার্টনার সাদি মোবারক বিডি।
সাংস্কৃতিক কমিটির সদস্য বাধন জানান “আমরা প্রস্তুতি নিচ্ছি সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। এজন্য সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি সবার সহযোগীতায় সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো। অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে কথা বলতে বুধবার (২৭’শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালারস ১০১.৬ এফ এম এ থাকবেন আয়োজক সদস্যরা।
আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়























