বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।। আগামী ৩’রা মার্চ(রবিবার)২০১৯ তারিখে স্নাতক (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এছাড়াও নতুন শিক্ষার্থীদের বরণের জন্য খুব শীগ্রই উদ্বোধনী-সমাবর্তনের দিন-তারিখ জানানো হবে।
আজ মঙ্গলবার (২৬’শে ফেব্রয়ারি ২০১৯) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার ১০ম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয় আগামী ৩’রা মার্চ ছয়টি অনুষদের সকল বিভাগেই একসাথে ক্লাস শুরু হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৫মার্চ (মঙ্গলবার) ২০১৯ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানা যাবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























