ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগীতার নারী বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়কে ১৫-৬ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিযোগীতায় তৃতীয় হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খেলা শেষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করেন ট্রেজারার ড. মো: সেলিম তোহা।

পুরস্কার বিতরণকালে তিনি বলেন এই ধরনের জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে ও দেশের বাইরে বৃদ্ধি পাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা সবসময় জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা আয়োজনের ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করছে। এই সহযোগীতামূলক মনোভাব আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিসুর রহমান, সহকারী প্রক্টর সাহেদ আহমেদ, ক্রীয়া বিভাগের পরিচালক ড. মো: সোহেল, সহকারী পরিচালক মাবিলা রহমান সহ টিমের খেলোয়াড়, ম্যানেজার, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য গত ২৩ তারিখ থেকে প্রতিযোগীতাটি শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১১ টি দল অংশ নিচ্ছে।

প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে