বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগ্ম মহাসচিব পদে  নির্বাচিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ রফিকুল ইসলাম।

২৩’শে ফেব্রুয়ারি শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্য আমিরুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের কর্মকর্তা মীর মোরশেদুর রহমান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম জানান -“এই অর্জনে আমরা আনন্দিত। প্রথমবার আমরা এই সংগঠনে যুক্ত হয়েছি। এর মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম রোস্তম আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ  অভিনন্দন জানিয়েছেন রফিকুল ইসলাম কে। এছাড়াও শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে