ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে।শনিবার (২৩’শে ফেব্রয়ারি) সকাল ১১টায় উপাচার্য ড. মো: হারুন-উর-রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন।
উপ-উপাচার্য ড. মো: শাহীনুর রহমানের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার ড. মো: সেলিম তোহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলাধুলার মাধ্যমে আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ বির্নিমাণ করব। সেই লক্ষ্যকে সামনে রেখেই আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবলের মত ক্রীড়া ইভেন্টগুলো আয়োজন করে চলেছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শারীরিক শিক্ষা বিভগের পরিচালক ড. মোহম্মদ সোহেল। প্রতিযোগীতাটি ২৭’শে ফেব্রয়ারি পর্যন্ত চলবে। এই প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ মোট ১১টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ইসলামী বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়।
আয়োজনে বাড়তি আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র নৃত্য সংগঠন নৃত্যাঙ্গনের মনোরম পরিবেশনা। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয়।। বিডি টাইম্স নিউজ























